ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৫:৫৭ পিএম

লালমনিরহাটে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত, গ্রেফতার ২

লালমনিরহাটে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত, গ্রেফতার ২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নূর মোহাম্মদ নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আজ সোমবার (৫ অক্টোবর) থানায় একটি হত্যা মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বোনের জমি নিয়ে বড় ভাই নুর ইসলাম ও ছোট ভাই নুর মোহাম্মদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে এদিন বিকেলে দু’জনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নূর মোহাম্মদকে আঘাত করে।

আরও পড়ুন

এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এনিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) কথা হলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই হত্যাকান্ডের ঘটনায় মৃতের স্ত্রী পারভিন বেগম বাদি হয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় নূর ইসলাম ও বাবু নামে দুই আসামিকে গ্রেফতার করা হলেও অপর ৪ পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত, গ্রেফতার ২

১

নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

২

বিজেপিতে যোগ দিয়ে মোদিকে ধন্যবাদ জানালেন কোয়েল মল্লিক

৩

দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

৪

রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৫

ঢাকায় চাকরির সুযোগ নগদ, থাকছে না বয়সসীমা

৬