ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৬:৪৫ পিএম

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের এশিয়ান গেমস শুরুর আগেই অসুস্থতার কারণে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল মিরপুরে দেখা গেছে টেস্ট অধিনায়ককে। ফলে আগামী ৯ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে শান্তকে পাওয়া নিয়ে আশাবাদী বাংলাদেশ। 

এদিকে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক শান্ত না থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তবে মূল টেস্টে শান্তের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সম্প্রতি শান্তকে নিয়ে ক্রিকবাজকে বাশার বলেন, 'আমি আশাবাদী যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে। এখনো তাকে বাদ দেওয়া হয়নি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে। এমন জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। জাপানে সে হোটেলেই আটকে ছিল। বাইরে যেতে না পারায় হোটেলে খাবার খেতেও তার সমস্যা হচ্ছিল। তবে এখন সে ভালো বোধ করছে এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছে।' 

আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে। 

আরও পড়ুন

আগামী ১৭অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ১৯ অক্টোবর একই ভেন্যুতে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল ২৩ অক্টোবর শারজায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবেন শান্ত

১

চাঁপাইনবাবগঞ্জে প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

২

এ.সি.আই. পি.এল. সি - এর ওয়েলনেস এবং হাইজিন বিজনেসের সি ও ও হিসেবে দায়িত্বে খন্দকার ইশতিয়াক আহম্মদ

৩

নোয়াখালীতে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৪

বগুড়ায় জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের ইন্তেকাল

৫

বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলায় শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৬