ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৭:২৫ পিএম

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই সভা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মীয় প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এডিএম মো: মাছুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, এস আর বি এর কোম্পানী কমান্ডার স্কোয়াডন লিডার ফিরোজ আহমেদ, আনসার এ্যাডজুটেন্ট  তুহিন, মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি জিল্লুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, অতুল চন্দ্র দাস, ডা. এসসি বাড়ই, জামায়াত নেতা এড. শাহিন মিয়া, মো: ইকবাল হোসেন প্রমুখ।

সভায় উপজেলা পর্যায়ের কয়েকজন প্রতিনিধির বক্তব্যের পর অন্য একটি জেলা প্রশাসকের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এবং সময়ের স্বল্পতার কারণে আলোচনা সংক্ষেপ করার কথা জানান। এরপর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

এসময় দূর-দূরান্ত থেকে আসা কিছু প্রতিনিধি তাদের নিজ এলাকার পূজা প্রস্তুতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সুযোগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ কিছু নেতা তাদেরকে কথা বলার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সভাকক্ষ থেকে সাময়িকভাবে বের হয়ে যান।

পরে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার আন্তরিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তার অনুরোধে পূজা উদযাপন পরিষদের নেতারা পুনরায় সভায় যোগ দিয়ে আলোচনা চালিয়ে যান। এ বিষয়ে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেন, জেলা প্রশাসনের আমন্ত্রণে আমরা সভায় যোগ দিয়েছিলাম।

বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিরা আসেন। তাদের কিছু সুনির্দিষ্ট কথা ও প্রস্তুতিমূলক পরামর্শ থাকে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে সে সুযোগ না পাওয়ায় আমাদের কিছুটা মনঃক্ষুন্ন হয়েছিল। পরে সম্মানিত সংসদ সদস্যের অনুরোধে আমরা পুনরায় বৈঠকে যোগ দিই এবং আমাদের মতামত তুলে ধরি।

প্রশাসন সূত্রে জানানো হয়, সভায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সব পক্ষের সহযোগিতায় একটি সুন্দর পূজা আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসন আয়োজিত দুর্গাপূজার প্রস্তুতি সভায় বক্তব্যের সুযোগ না দেওয়ায় হট্টগোল

১

ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও সুমন

২

আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চেরকুরবাট ব্রিজ উদ্বোধন

৫

জানা গেল প্রীতম-শাহতাজের বিচ্ছেদের কারণ

৬