ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৪:৪৬ পিএম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ জন।  

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ১২৮ জনে পৌঁছেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৯৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬০ জনের। মোট ১ হাজার ৩৫৬ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। 

আরও পড়ুন

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন হাসপাতাল ছেড়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯৭ হাজার  ৭২২ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৮ জনের। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

১

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

২

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

৩

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

৪

আপনি কোন কোন জেলা ঘুরেছেন? ভাইরাল ট্রাভেল ম্যাপ বানাবেন যেভাবে

৫

গাজীপুরে লাইটের প্যাকেটেই লুকানো ছিল পিস্তল-গুলি

৬