ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ০৯:৩৭ পিএম

বগুড়া জেলা প্রশাসকের নিকট এসপিজিআরসির স্মারকলিপি

বগুড়া জেলা প্রশাসকের নিকট এসপিজিআরসির স্মারকলিপি

শহর প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে অধিকার আদায়ে লংমার্চ ও স্মারকলিপি প্রদান করেছে স্ট্রান্ডেড পিপুল'স জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি)’র বগুড়া জেলা কমিটি। লতিফপুর কলোনী ক্যাম্পে বসবাসরত ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকারের লক্ষ্যে এই লংমার্চ ও স্মারকলিপি প্রদান বলে তারা জানান।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরের বটতলায় পুনর্বাসন নিশ্চিত, নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা রক্ষা এবং ক্যাম্পবাসীদের জানমালের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে লংমার্চ ও স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান আন্দোলনকারীরা।

স্মারকলিপি পাঠ করেন বগুড়া ক্যাম্পের সভাপতি হিরু। এসময় সাধারণ সম্পাদক আবুল কালামসহ ক্যাম্পে বসবাসরত প্রায় ২০জন বাসিন্দা সংক্ষিপ্ত লং মার্চে অংশ নেন।

আরও পড়ুন

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো উচ্ছেদকৃত ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, স্থায়ী পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন ক্যাম্প উচ্ছেদ না করা, স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের অন্যান্য সকল নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা, বগুড়া সহ সকল ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পবাসীদের জানমাল হেফাজতের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং ফয়জুল উলুম দাখিল মাদরাসায় দ্বীনি শিক্ষার সুযোগ দেওয়া ও প্রতিষ্ঠানের পুকুর দখল থেকে রক্ষা করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকের নিকট এসপিজিআরসির স্মারকলিপি

১

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

২

২৬ জন শিক্ষক নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ

৩

বগুড়ার ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

৪

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

৫

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

৬