প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার
মফস্বল ডেস্ক : টিকটকে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে মো. মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।
আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, গত কয়েক দিন ধরে মামুন নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।
আরও পড়ুনতিনি জানান, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
মন্তব্য করুন

_medium_1791108387.jpg)
_medium_1791105354.jpg)
_medium_1791104705.jpg)

_medium_1791102714.jpg)
_medium_1791102495.jpg)
_medium_1791109045.jpg)
_medium_1791108372.jpg)
_medium_1791093865.jpg)