ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৩:৫৫ পিএম

গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর

গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় ওই গাড়ির চালকের আসনে থাকা ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ রবিবার (৪ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আইনজীবী আলমগীর হোসেন জামিন চেয়ে অধিকতর শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে বলেছেন, ‘এ ঘটনায় সে দ্রুততম সময়ে বের হয়ে গেলে সমাজের জন্য নেগেটিভ ম্যাসেজ যাবে।’

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ওই কিশোরকে আদালতে হাজির করা হয়। এরপর কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই আরেফীন ইসলাম। ওইদিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ২৭ সেপ্টেম্বর আইনজীবী আলমগীর হোসেন তার জামিন চেয়ে আবেদন করেন। ওইদিন আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন

গত ২২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার মেহেদীকে চাপা দেয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসনে থাকা ওই কিশোরকে আটক করে পুলিশে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। মেহেদী হাসান নিহতের ঘটনায় ভাই মোক্তাদীর ইসলাম ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু : সেই কিশোরের জামিন নামঞ্জুর

১

যুক্তরাষ্ট্রের ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

২

রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

৩

এবার আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

৪

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

৫

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

৬