ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৮:২৩ পিএম

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে প্রশংসায় পাকিস্তানের হাইকমিশনার

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে প্রশংসায় পাকিস্তানের হাইকমিশনার

ব্লাইন্ড এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শুক্রবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত দল। দিনশেষে বৃষ্টির বাধায় নির্ধারিত খেলা মাঠে না গড়ালেও পয়েন্ট টেবিল এবং নির্ধারিত নিয়মে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় টিম পাকিস্তান এবং রানার্স আপ হয় ভারত। 

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃষ্টিতে খেলা ভেস্তে গেলেও পুরো আয়োজন, পরিবেশ এবং বিশেষ করে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তিনি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের পরিবেশ ঘুরে দেখেন। বিভিন্ন দেশের ব্লাইন্ড ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সময় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য এমন একটি মানসম্মত ভেন্যুতে খেলার সুযোগ করে দেয়ার প্রশংসা করেন। 

সমাপনী বক্তব্যে হাইকমিশনার ইমরান হায়দার আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাহস ও দক্ষতার প্রশংসা করেন। 

আরও পড়ুন

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের উদ্যম ও খেলার প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য পাকিস্তান দলকে বিশেষ অভিনন্দন জানানোর পাশাপাশি রানার্স আপ ভারতীয় দলকেও শুভেচ্ছা জানান তিনি।

হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের মতো ভেন্যুতে এ ধরনের আরও বড় ও আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাশাপাশি চাহিদাসম্পন্ন এসব খেলোয়াড়দের জন্য আরও সুযোগ করে দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে করে ক্রীড়াবিদরা নিজেদের সেরাটা তুলে ধরার আরও বেশি সুযোগ পাবেন এবং বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন। 

বৃষ্টির কারণে সংক্ষিপ্ত পরিসরে পুরস্কার বিতরণী পর্ব শেষ হলেও বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে প্রশংসায় পাকিস্তানের হাইকমিশনার

১

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল হামলা

২

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

৩

বগুড়ার আদমদীঘিতে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের অনুভূতি

৪

বগুড়ার শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন

৫

বগুড়ার শেরপুরে গাঁজা সহ মাদককারবারি গ্রেফতার

৬