ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৬:৪২ পিএম

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
 
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
 
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) মো. সেলিম রেজা প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
 
ওই আবেদনে বলা হয়, তিন আসামিসহ পলাতক আসামিরা মামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্তমানে সরাকার বিরোধী ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানা যায়। আসামিরা সরকার বিরোধী ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করে এবং বিভিন্ন মাধ্যম থেকে অস্ত্রশস্ত্র ও অর্থ সংগ্রহ পূর্বক মাঠ পর্যায়ে থাকা দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের নিকট প্রদান করেন। যার ফলে দেশে অরাজকতা সৃষ্টি করে। এই কারণে তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার করে তাদের অর্থের উৎস, অস্ত্রশস্ত্র উদ্ধার করার লক্ষ্যে তাদের ১০ দিন পুলিশ হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক।
 
পরে তাদের পুলিশ প্রহরায় আদালতে নেওয়া হয়। তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেভবৃহস্পতিবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ মে দুপুর ২টার দিকে রাজধানীর ধানমণ্ডি মডেল থানাধীন এলাকায় ২০০-২৭৪ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হয়। সংবাদ পেয়ে বেলা আড়াইটায় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জন সাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জন-জীবন বিপন্ন সাধনের চেষ্টা করে। এ ঘটনায় গত ২৩ মে ধানমন্ডি থানায় মামলা করে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ জন রিমান্ডে

১

পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা ধ্বংস রাজনৈতিক দলের কাজ নয়: সমাজকল্যাণমন্ত্রী

২

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

৩

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, কাপড় ও খাবার বিতরণ

৪

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি

৫

অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৬