ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৩:২০ পিএম

বিশ্ব শিশু দিবস আজ

বিশ্ব শিশু দিবস আজ

বিশ্ব শিশু দিবস আজ ২০ নভেম্বর। শিশুদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, সুস্বাস্থ্য এবং মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা এবং অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মাধ্যমে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মতামত প্রকাশ এবং ভবিষ্যৎ গঠনে শিশুদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন (সিআরসি) গৃহীত হয়। শিশুদের অধিকার সুরক্ষায় এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি। ওই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বিশ্ব শিশু দিবস পালন করা হয়।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশু অধিকার সনদের আলোকে বিশ্বজুড়ে শিশুদের নিয়ে এবং শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। একই সঙ্গে শিশুদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিশু দিবস আজ

১

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

২

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সংকেত

৩

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

৪

শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

৫

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

৬