রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৫০ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনবৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








