ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৬:৩৯ পিএম

পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা ধ্বংস রাজনৈতিক দলের কাজ নয়: সমাজকল্যাণমন্ত্রী

পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা ধ্বংস রাজনৈতিক দলের কাজ নয়: সমাজকল্যাণমন্ত্রী

দেশের মানুষকে পুড়িয়ে মারা, গুম, খুন করা ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করা কোনও রাজনৈতিক দলের কাজ না, এসব সন্ত্রাসী দলের কাজ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকালে হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, যারা মানুষকে গুম, খুন করলো, জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেলো তারা ফেসবুকে বুক ফুলিয়ে উসকানি দিচ্ছে। বাইরের দেশে বসে উসকানি দিয়ে নিরীহ সরল মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলছে। খারাপ কাজের উত্তর খারাপভাবে দেওয়া যাবে না, সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

এসময় আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার তুলে দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুড়িয়ে মারা, গুম-খুন ও ব্যবসা ধ্বংস রাজনৈতিক দলের কাজ নয়: সমাজকল্যাণমন্ত্রী

১

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

২

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, কাপড় ও খাবার বিতরণ

৩

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি

৪

অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

বগুড়ায় হাজার টাকার শীতের পোশাক মিলছে কয়েকশো টাকায়

৬