ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:৫৮ পিএম

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, নাসিম একটি চায়ের দোকানে চা খেয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন।

আরও পড়ুন

এসময় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, নাসিমের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় হত্যার পর লাশ কার্টনে মুড়িয়ে নীলফামারীতে এনে মাটিচাপা

১

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

২

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জেল-জরিমানা

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

৪

বগুড়ায় শতাধিক বছরের এডওয়ার্ড পার্কের মুক্ত বাতাসে হাঁটতে বিব্রতবোধ করেন প্রবীণরা

৫

রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

৬