ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০২:২৮ পিএম

এ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন গাজী সালাউদ্দিন তানভীর

এ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন গাজী সালাউদ্দিন তানভীর, ছবি: সংগৃহীত।

শহর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন।

আজ রোববার (৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তিনি বগুড়া আদালত চত্বরে আসেন। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে আনা হয়, আদালত চত্বরে হাজিরা প্রক্রিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পুনরায় ঢাকার ওই হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি জেলহাজতে ছিলেন, পরে গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সালাউদ্দিন তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন। আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনে মুক্ত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।

বর্তমানে শারীরিক গুরুতর অসুস্থতায় ভুগছেন তানভীর। তার কোমর থেকে নিচের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে এবং তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও আসামিপক্ষের আইনজীবী ও অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিনই তাকে বগুড়া আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে গত ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে ও কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোকসহ প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন গাজী সালাউদ্দিন তানভীর

১

চট্টগ্রাম বন্দর থেকে সরানোর পথে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আগুন

২

মেসির বিদায়ী ম্যাচে পাঁচটা স্টেডিয়াম থাকলেও ভরে যেত : স্কালোনি

৩

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলায় নিহত অন্তত ৭০০

৪

আখতারুজ্জামানের বিরুদ্ধে গণহত্যার মামলা হওয়া উচিত : রাশেদ খান

৫

২০ বছরে এমন লজ্জার মুখে পড়েননি মদরিচ

৬