ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৩:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

যুক্তরাষ্ট্রের ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

স্পোর্টস ডেস্ক : পেরু ও চিলির বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের সামনে বড় পরীক্ষা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকো। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, তবে সেই চ্যালেঞ্জ সামলাতে পারেনি মেক্সিকো। তরুণ ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্সে মরিসিও পোচেত্তিনোর শিষ্যরা ৩-০ গোলের বড় জয় পেয়েছেন। ম্যাচে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় মার্কিন তরুণরা। ম্যাচের প্রথম গোলটি করেন ১৮ বছর বয়সী জুলিয়ান হাল। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে টানা তিন ম্যাচে গোল করলেন নিউইয়র্ক রেড বুলসের এই ফরোয়ার্ড। সাবেক মার্কিন ফুটবলার এডি জনসনের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন আন্তর্জাতিক ম্যাচেই গোল করার নজির গড়লেন হাল। দ্বিতীয় গোলটিতে ইতিহাস গড়েন ১৭ বছর বয়সী কাভান সুলিভান। 

আরও পড়ুন

মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঙ্গেলের বাড়ানো ভুল পাস মাঝমাঠে ধরে দূরপাল্লার দর্শনীয় শটে লক্ষ্যভেদ করেন তিনি। এই গোলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন সুলিভান। শেষদিকে মেক্সিকোর ঢিলেঢালা রক্ষণভাগের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন মালিক টিলম্যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ইতিহাসের পাতায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

১

রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

২

এবার আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে

৩

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

৪

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

৫

নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৬