ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১১:০৮ পিএম

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আজ শুক্রবার (২ অক্টোবর) বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সদর পশ্চিম জোন আয়োজিত কর্মী শিক্ষা শিবির সদর পশ্চিম জোন পরিচালক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদর পশ্চিম জোন টিম সদস্য এনামুল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আলী আলম, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, জেলা প্রচার সম্পাদক নুর মোহাম্মাদ আবু তাহের, মাওলানা হেদাইতুল ইসলাম, কারী মাওলানা মামুনুর রশীদ।

আরও পড়ুন

শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল থেকে বঞ্চিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

২

বগুড়ার ধুনটে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার

৩

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন

৫

বগুড়া এডোয়ার্ড পার্কে মশা নিধনে আধুনিক ডিভাইস: স্বস্তি প্রকাশ করছেন দর্শনার্থীরা

৬