ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১০:২৫ পিএম

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সুস্থ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকের কড়াল গ্রাস থেকে নিজেকে দূরে রাখতে হবে।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে ৫৩তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ও মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সচিব বলেন, শিক্ষার্থীদের এখন আর ২৪ এর ৫ আগস্টের গণ অভ্যুত্থানের মত তেজ নাই। কোন না কোন আসক্তিতে শিক্ষার্থীরা ঝিমিয়ে যাচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের তেজ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আশরাফী, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন।

এ সময় রংপুর অঞ্চলের সকল জেলা শিক্ষা অফিসার, খেলতে আসা প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদবৃন্দ, বিভিন্ন খেলা ও প্রতিযোগিতার রেফারি, বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

১

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন

২

বগুড়া এডোয়ার্ড পার্কে মশা নিধনে আধুনিক ডিভাইস: স্বস্তি প্রকাশ করছেন দর্শনার্থীরা

৩

নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে যুবদল নেতা নিহত

৪

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৫

নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার ২

৬