ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ১০:৫৯ পিএম

বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা

বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলায় জমিতে ব্যবহারের জন্য রাখা বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে মোছা: কুলসুম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুলসুম ওই গ্রামের দুলালের স্ত্রী।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে কুলসুম বিষাক্ত কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দুপচাঁচিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তিনি মারা যান। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। কাহালু থানার এসআই লেবু মিয়া কুলসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে কীটনাশক ট্যাবলেট খেয়ে এক নারীর আত্মহত্যা

১

বগুড়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রী ১৭ বছরে সংস্কৃতি অঙ্গনকে ধ্বংস করা হয়েছে : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

২

এসআরবি’র অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

৩

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী দিবাস্বপ্ন দেখে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে : কাজী রফিক এমপি

৫

ঠাকুরগাঁও ও গঙ্গাচড়ায় পৃথক অভিযানে গ্রেফতার ৩

৬