ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৯:৩৩ পিএম

নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে যুবদল নেতা নিহত

নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে যুবদল নেতা নিহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের পলাশ হোসেন (৩৮) নামে এক যুবদল নেতা শেয়ালের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে নিহত হন। পলাশ বৈকুন্ঠপুর গ্রামের নুরল ইসলামে ছেলে।

এলাকাবাসী জানায়, গত ১৭ দিন পূর্বে শেয়াল বাঁশঝাড় থেকে বের হয়ে পলাশের নাকে মুখে কামড় দেয়। সাথে সাথে তিনি নওগাঁ সদর হাসপাতালে ভাকসিনসহ চিকিৎসা নেন। কিছুদিন পর অসুস্থ বোধ করলে তাকে নওগাঁ সদরে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে জলাতঙ্ক ধরা পড়ে। পরে ঢাকা মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান।

আরও পড়ুন

মৃত্যুকালে তার স্ত্রীসহ ৬ বছরের মেয়ে সন্তান রয়েছে। পলাশ আধাইপুর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সেক্রেটারী। আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে যুবদল নেতা নিহত

১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

২

নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার : গ্রেফতার ২

৩

আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

৬