ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ০৮:৫০ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, ৪ গবাদিপশুর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, ৪ গবাদিপশুর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গর্ভবতী গাভী, একটি বকনা বাছুর ও দু’টি ভেড়া পুড়ে মারা গেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রিকশাচালক খোকন ইসলামের প্রতিবন্ধী মা জবেদা বেওয়া(৮০)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খোকন ইসলাম ওই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবারও রিকশা চালাতে শহরে যান খোকন ইসলাম। ওইদিন রাতে তার স্ত্রী ও সন্তান পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলে, তার বৃদ্ধ প্রতিবন্ধী মা জবেদা বেওয়া বাড়িতে একাই ছিলেন। হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। তারা দ্রুত জবেদা বেওয়াকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

এদিকে খবর পেয়ে আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ.এস.এম. শাহাদাত হোসেন এবং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এসময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে রিকশাচালকের ঘর পুড়ে ছাই, ৪ গবাদিপশুর মৃত্যু

১

মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

২

পাবনার সাঁথিয়ার ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রাথ চূড়ান্তকরল জামায়াত

৩

সিরাজগঞ্জে ভেজাল কসমেটিকস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

৪

 ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাবেন ১১ হাজার ৬৪৮ জন

৫

জয়পুরহাটে হোটেলে নাশতা করতে গিয়ে শেরপুরের ব্যবসায়ীর ৫ লাখ টাকা উধাও, ক্যাশিয়ারসহ আটক- ৪

৬