ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০২:০৯ এএম

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর নগরের মহিষবাথান কবরস্থানে মায়ের কবর জিয়ারত করতে যান নুরুজ্জামান টুকু। এ সময় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। পরে স্বজনেরা কবরস্থান থেকে তার মোটরসাইকেলটি বাড়িতে নিয়ে যান।

নুরুজ্জামান টুকু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের ছোট ভাই।

আরও পড়ুন

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজপাড়া থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

১

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

২

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৩

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

৫

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

৬