ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ পিএম

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম(৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে ও দুই ভাই গুরুতর জখম  হয়েছে।

প্রতিবেশীরা জানায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুল হাকিমের ছেলে মো:  রনির(৩৫) সাথে আবুল কাশেমের জমির করলা গাছ তোলা কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে  রনির লোকজন ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে পেছন থেকে কোমরের উপরে ছুরিকাঘাত করে।

এছাড়া তাদের হামলায় আবুল কাশেমের ছেলে মো. সাইদ(২২), কাশেমের ভাই মুক্তার আলী(৫০), অপর ভাই বদর উদ্দিন(৫৫) আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় আবুল কাশেম মারা যায়। অপর আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাটে করলা গাছ তোলাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

১

বগুড়ার ধুনটে গ্রেফতারকৃত আট চোরের সঙ্গে দেখা করতে এসে দুইজন গ্রেফতার

২

সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই খেলাধুলা প্রতিযোগিতার উদ্দেশ্য : সচিব, শিক্ষাবোর্ড দিনাজপুর

৩

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসি প্রতিনিধি দলের পরিদর্শন

৪

বগুড়া এডোয়ার্ড পার্কে মশা নিধনে আধুনিক ডিভাইস: স্বস্তি প্রকাশ করছেন দর্শনার্থীরা

৫

নওগাঁর বদলগাছীতে শেয়ালের কামড়ে যুবদল নেতা নিহত

৬