শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জনসন সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ডুমুরতলা সীমান্ত এলাকায় এ অভিযান চালায় কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহলদল ডুমুরতলা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টনভর্তি ভারতীয় জনসন সাবান ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুনপরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে কার্টনভর্তি এসব সাবান জব্দ করেন। জব্দ করা সাবানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790513127.jpg)

_medium_1790512164.jpg)
_medium_1790511147.jpg)

_medium_1790499593.jpg)