ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

‘তোমাকে যাবে না ভোলা’য় দিলারা জামান

দিলারা জামান

বিনোদন ডেস্কঃ  এই সময়ে এসেও দিলারা জামান টিভি নাটকে এবং সিনেমায় নিয়মিতই অভিনয় করছেন। দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘রূপনগর’-এর শেষ লটের শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি। এরইমধ্যে দিলারা জামান আরো একটি ধারাবাহিকের প্রথম লটের কাজ শেষ করেছেন। আগামী অক্টোবরে একই ধারাবাহিকের আরো এক লটের কাজে অংশ নিবেন বলে জানান। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি ‘তোমাকে যাবেনা ভোলা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করবেন। নাটকটি নির্মাণ করবেন রাজ্জাক রাজ। এটি রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক। নাটকে আরো বেশ কয়েকজন নতুন শিল্পীও অভিনয় করবেন।

দিলারা জামান বলেন, ‘এই সময়ে এসে আসলে টানা কাজ করা আমার পক্ষে সম্ভব না। যখন মোটামুটি শরীরটা ভালো থাকে পাশাপাশি গল্প এবং চরিত্র ভালোলাগে তখনই আসলে কাজটা করতে সম্মত হই। যেমন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভালো আছি। তাই সামনে কয়েকটা কাজ করব। রাজ্জাক রাজের কাজটা দিয়ে আবার কাজ শুরু করছি। তোমাকে যাবেনা ভোলা’র গল্পটা ভালোলেগেছে আমার। আশা করছি কাজটাও ভালো হবে।’

এদিকে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর মহিন খানের একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে দিলারা জামানের। এছাড়াও আগামী অক্টোবর থেকে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় নতুন ধারাবাহিক ‘শেষ বিকেলের গল্প’র দ্বিতীয় লটের কাজ শুরুর করবেন। এরইমধ্যে কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে দিলারা জামান অভিনীত ‘দাদী ভয়ংকর’ নাটকটি। রাহাত কবির পরিচালিত এই নাটকটি এরইমধ্যে বিশ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকে দিলারা জামানের সহশিল্পী হিসেবে আছেন আবুল হায়াত, আরশ খান, উর্বীসহ আরো অনেকে।

আরও পড়ুন

নাটকটি প্রসঙ্গে রাহাত কবির বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি, আবুল হায়াত আঙ্কেল এবং ডলি জহুর আন্টির প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তারা আমার প্রতি আস্থা রেখে মন দিয় কাজটি করেছেন বিধায় নাটকটি দর্শকের মধ্যে এত সাড়া ফেলেছে। ধন্যবাদ আরশ ও উর্বীকেও।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তোমাকে যাবে না ভোলা’য় দিলারা জামান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ গ্রেফতার ১

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ

পাবনার সাঁথিয়ায় পেয়াজ ব্যবসায়ী হত্যার মূল আসামি গ্রেফতার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু