ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৪৯ পিএম

মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

‎রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

‎আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুইটা ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় দোকানপাট বন্ধ ও রাস্তায় কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ঘটনার পরপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

‎এ বিষয়ে শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায় নি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিবাগ রেলগেটে একাধিক ককটেল বিস্ফোরণ

সরকারের মূল লক্ষ্য আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম উন্নয়ন: সাকি

বনানী ফ্লাইওভারে বাঁশবোঝাই পিকআপ উল্টে তীব্র যানজট

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

সৌদি আরবের প্রতিরক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হবে না পাকিস্তান

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী