ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:১০ পিএম

কাচ্চি বিরিয়ানির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কাচ্চি বিরিয়ানির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের মুহূর্ত শেয়ার করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় বাংলাদেশের জনপ্রিয় খাবার চ্চি বিরিয়ানি স্বাদ নিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লিখেছেন, ‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’

পোস্টের সঙ্গে তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের একটি মুহূর্তও শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন

এ সময় বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে ইকবালের কাচ্চি বিরিয়ানির স্বাদের প্রশংসা করেন তিনি।

মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর তাহসান খান ও ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের একসঙ্গে দুপুরের খাবারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাচ্চি বিরিয়ানির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: পানিসম্পদমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশ বলছে অন্য জায়গার

ইরানে হামলা • জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪