ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
এরমধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঅভিযানকালে ২১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১০০০ পিস রং কাগজ উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






