মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল
হবিগঞ্জের মাধবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোনাই নদী, উপজেলা পরিষদের পুকুর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম ফয়সল।
সভায় এস এম ফয়সল বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুনঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, শামসুর রহমান, সেলিনা আক্তার ও নূরজাহান আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা এবং শিক্ষকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
পরে আকস্মিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়া রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে নির্মাণ করা শ্রেণিকক্ষ হস্তান্তর করা হয়। নতুন শ্রেণিকক্ষ পাওয়ায় বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1789548058.jpg)
_medium_1789543028.jpg)
_medium_1789547238.jpg)