ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:১৯ পিএম

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কুমিল্লার মুরাদনগরে জমি বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার অন্য দুজন হলেন- আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতি।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গা-জমির বিষয় নিয়ে নিহত খালেদা আক্তার ও তাঁর ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাঁদের হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে তিনজনকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় একটি ট্রেন থেকে মামলার মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

দুই তৃতীয়াংশ মেজোরিটির বাহাদুরী করবেন না : এটিএম আজহারুল ইসলাম

২ কেজি ওজনের ইলিশের দাম উঠল ৭ হাজার টাকা

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

হাম উপসর্গে আরও ৮ শিশুর শিশুর মৃত্যু

কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়: সামিয়া আফরিন