নেত্রকোনায় ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
নেত্রকোনার মদন উপজেলায় ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার উপজেলার হৃদয় হাসান (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মিনা বেগম (৪৬)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে নেত্রকোনায় বিক্রির উদ্দেশে মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাট এলাকায় আসেন।
আরও পড়ুনমদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789543287.jpg)
_medium_1789540265.jpg)

_original_1789018053_original_1789446627_medium_1789535342.jpg)


_medium_1789550620.jpg)
_medium_1789546766.jpg)
_medium_1789550104.jpg)