ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ এএম

সংসদ ভবনের সামনে বগুড়ার শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

সংসদ ভবনের সামনে বগুড়ার শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীদের রাজধানীর একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩০ আগস্ট এ ঘটনায় শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনের সামনে বগুড়ার শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার  ৪৯৯

বগুড়া লেখক চক্রের ৩৮ বছর : অবিরাম পথচলা

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাজিদের কোনো কষ্ট সহ্য করা হবে না : এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী