ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:২৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০টি পরিবার এবং চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবার রয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ অনেক মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

আরও পড়ুন

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও সীমান্তবর্তী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

দুই তৃতীয়াংশ মেজোরিটির বাহাদুরী করবেন না : এটিএম আজহারুল ইসলাম

২ কেজি ওজনের ইলিশের দাম উঠল ৭ হাজার টাকা

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

হাম উপসর্গে আরও ৮ শিশুর শিশুর মৃত্যু