ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪১ পিএম

সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন : আতিকুর রহমান রুমন

  সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন : আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অথচ প্রধানমন্ত্রী বিভিন্ন সংকট সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংস্কারের নামে কোথাও একটি মন্দির ভাঙা হয়েছে—ভারতের কিছু ব্যক্তি বিষয়টি বিকৃতভাবে প্রচার করছেন। অথচ সরকার মন্দিরের উন্নয়নকাজ করছে। দেশের কিছু মানুষও একইভাবে অপপ্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগেও তিনি একটি সংবাদপত্রের প্রকাশক ছিলেন। তাই তিনি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন। প্রধানমন্ত্রীর বনানীর গবেষণা কার্যালয় নিয়ে অতীতে কিছু গণমাধ্যমে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগও করেন অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অথচ প্রধানমন্ত্রী বিভিন্ন সংকট সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

আরও পড়ুন

গ্যাসের চাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এ নিয়ে কথা বলেছেন। একদিনের মধ্যে গ্যাসের চাপ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে সবাইকে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান অতিরিক্ত প্রেস সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস না পেরোতেই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন : আতিকুর রহমান রুমন

ইরান যুদ্ধে অন্তত ৫২টি যুদ্ধবিমান-ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের পাঁচদিন পর ক্লোজ গুলশান থানার ওসি

আল নাসরের হয়ে এমন লজ্জায় আর পড়েননি রোনালদো