ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২১ পিএম

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি

স্পোটর্স ডেস্ক : লিওনেল মেসি বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন ঘরের মাঠেই। নিজ দেশের দর্শকদের সামনে যেন বিদায় নিতে পারেন এই মহাতারকা সেজন্যই জন্যই এ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। তিনটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে এএফএ যার শেষটিতে খেলার জন্য এখন মাঠে নামার অপেক্ষায় মেসি। এরপর আর কখনও দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য মঙ্গলবার আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে রয়েছেন মেসি। এক ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। তিনি যেন ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারেন।’

এদিকে মেসির বিদায়কে স্মরণীয় করতে তার সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে এ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন তাপিয়া। ভিডিও বার্তায় এএফএ সভাপতি বলেন, ‘লিওনেল এই আমন্ত্রণ গ্রহণ করার পর আমরা কাতারে তার সঙ্গে খেলা ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ এ ম্যাচে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যা স্মরণীয় উপলক্ষ হতে চলেছে।’

আরও পড়ুন

গত বিশ্বকাপে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। এরপর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় মেসি

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিলের পাঁচদিন পর ক্লোজ গুলশান থানার ওসি

আল নাসরের হয়ে এমন লজ্জায় আর পড়েননি রোনালদো

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জাল সইয়ে চাকরির সুপারিশ, নারী গ্রেপ্তার

ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার ভোট মার্কিন প্রতিনিধি পরিষদের

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি, জয় ইংল্যান্ডের