ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৬ পিএম

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি, জয় ইংল্যান্ডের

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি, জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক : হ্যারি ব্রুকের ঝড়ো সেঞ্চুরি ও জস বাটলারের বিস্ফোরক ব্যাটিংয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ১৩৫ রানে অলআউট করে ১১৯ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। সাউদাম্পটনে এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। অভিষিক্ত আনিউরিন ডোনাল্ড প্রথম ওভারে একটি ছক্কা ও চার মারেন। এরপর দুশমন্থ চামিরার এক ওভারে টানা চারটি বাউন্ডারি হাঁকান বাটলার। ডোনাল্ড ১২ রানে ফিরলেও ব্রুককে নিয়ে ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি। পাওয়ারপ্লের ছয় ওভারে ৯০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডুনিথ ভেল্লালাগের করা পঞ্চম ওভারেই আসে ৩০ রান, যেখানে ব্রুক হাঁকান তিনটি ছক্কা ও তিনটি চার। বাটলার ২৯ বলে এবং ব্রুক মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১৩৪। এরপর ৪৪ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হন বাটলার। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। ব্রুকের সঙ্গে ৬০ বলে ১২৮ রানের জুটি গড়েন তিনি। 

বাটলার ফিরলেও থামেননি ব্রুক। মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে একাধিক রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক। সাউদাম্পটনে এটিই দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১টি চার ও সাতটি ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকেন ব্রুক। উইল জ্যাকসের ২১ রানের ক্যামিওতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড।

আরও পড়ুন

রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই ৩২ রানে তিন উইকেট হারায় সফরকারীরা। ডুনিথ ভেল্লালাগে সর্বোচ্চ ৩৩ এবং দাসুন শানাকা ২৪ রান করলেও বড় জুটি গড়তে পারেনি দলটি। ১৯ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার তিনটি উইকেট নেন। জেমি ওভারটন ও লিয়াম ডসন শিকার করেন দুটি করে উইকেট। ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান হ্যারি ব্রুক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি, জয় ইংল্যান্ডের

‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিব’ ভাইরাল যুবদল নেতার নামে পোস্টার

ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন : রিজভী

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো হুথি

লিভারপুলের কাছে পাত্তাই পেলো না টটেনহ্যাম

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’