ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩০ পিএম

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নড়াইল সদর উপজেলায় খুলনা–ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুলারামপুর এলাকার তানভীর তেল পাম্পের বিপরীত পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল স্টেশন অতিক্রম করার আগে তুলারামপুর এলাকা পার হচ্ছিল। এ সময় রেললাইনে অবস্থানরত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুতি ও প্রাথমিক কাজ শুরু করে।

আরও পড়ুন

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের অংশবিশেষ হেফাজতে নেয়।

ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ পৌঁছালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। নিহত ব্যক্তির নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন

চট্টগ্রামে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সদস্য নিহত 

ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়ে যে রেকর্ড গড়লেন মেসি

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা