পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন এমএ মজিদ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ প্রদান করা হয়। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
৯০’র গণআন্দোলনের ছাত্রনেতা মজিদ এম আর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ছিলেন। পরে তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের এপিএস এবং একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনপঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করার পর শূন্যপদে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন







