রংপুরে চার খুন : বিচার বিভাগীয় তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের ৪ খুনের প্রকৃত রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে মহানগর নাগরিক কমিটি। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপির মাধ্যমে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ স্বপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দ্রুত বিচার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মাহফুজ হোসেন, বীথি দাস নন্দিনী, বিজয় প্রসাদ তপু প্রমুখ।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ বলেন, একটি পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। এ নিয়ে পুলিশ যে তথ্য উপস্থাপন করেছেন, সেই তথ্যের সাথে ময়নাতদন্তসহ অন্যান্য তথ্যে মিল-অমিল রয়েছে। এজন্য আমরা মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। সেই লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন







