পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা বিএনপির জন্য কঠিন: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি বর্তমানে যে ধারাবাহিকতায় দল পরিচালনা করছে, তা অব্যাহত থাকলে আগামী পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হবে।
তিনি বলেন, বিএনপি যদি রাজনৈতিক সমঝোতা বা ভোটের হিসাব-নিকাশের কারণে খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পথে হাঁটে, তাহলে এর ফল তাদের জন্যই বিপরীত হতে পারে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এনসিপি পটুয়াখালী জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সার্জিস আলম।
আজমেরী হক বাঁধনকে সরকারি উদ্যোগে আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সারজিস আলম বলেন, বিএনপিকে চলমান বিভিন্ন ঘটনার লাগাম টেনে ধরতে হবে। কোনো সংকট তৈরি হলে তার প্রভাব শুধু একটি দলের ওপর পড়বে না; সব রাজনৈতিক দলকেই এর মাশুল দিতে হবে। তবে বর্তমানে বিএনপি ক্ষমতায় থাকায় সংকটের বড় অংশ তাদেরই মোকাবিলা করতে হবে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, বিএনপি ও বিচার বিভাগ যদি অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার প্রয়োজন হতে পারে।
২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। তার দাবি, আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে একটি ‘ক্লোজড চ্যাপ্টার’। বিএনপির ক্ষেত্রেও অন্যায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
এনসিপির এই নেতা বলেন, গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তাদের জন্য কঠিন হবে।
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, জাতীয় স্বার্থে এসব সংকট মোকাবিলায় বিএনপিকে সহযোগিতা করতে চায় এনসিপি। তবে উচ্চমূল্যে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি কেনা এবং সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগেরও সমাধান করতে হবে।
অরাজকতা সৃষ্টি করে বিরোধীদের দমন করার রাজনীতি আর চলবে না মন্তব্য করে তিনি বলেন, সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর কারণে যদি অস্থিরতা তৈরি হয়, তার দায় বিরোধী দলের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। জনগণের দুর্ভোগকে কেন্দ্র করে লুটপাটের রাজনীতি হলে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1788875803.jpg)
_medium_1788858754.jpg)