সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আহত ৭৩
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। এতে কমপক্ষে ৭৩ জন বেসামরিক আহত হয়েছেন।
এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরের দিকে সৌদির দক্ষিণাঞ্চলীয় চার জেলা আবহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানের বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করেছে হুথি বাহিনী। হামলায় আহতদের মধ্যে শিশু ও নারীরাও আছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
পৃথক এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, বাদশাহ খালিদ বিমান ঘাঁটি এবং আবহা ও জাজানে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকোর স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে বিমানবন্দর ও আরামকোর স্থাপনায় আগুন ধরে গিয়েছিল। আরও বলা হয়েছে, ২০২২ সালের যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম সৌদিতে এত বড় আকারে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে হুথি গোষ্ঠীর এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশপাশি বলা হয়েছে, “নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত আছে সৌদি আরব।”
আরও পড়ুনইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি এক বিবৃতিতে এই হামলাকে ‘নির্বোধ আক্রমণ’ উল্লেখ করে বলেছেন, “সন্ত্রাসী হুথি গোষ্ঠী সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে নির্বোধ আক্রমণ চালিয়েছে। এটা শুধু নির্বোধই নয়, উপরন্তু বিপজ্জনক উসকানি এবং সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ হামলা।”
“এই হামলার জবাব দিতে এবং সৌদি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আছি”, বিবৃতিতে বলেছেন মেজর জেনারেল তুরকি আল-মালিকি।
গত কাল সোমবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকার একটি কারাগারে হামলা করেছিল সৌদি জোট, এতে ১১ জন কয়েদি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই হামলার শোধ নিতেই সৌদিতে মঙ্গলবারের হামলা পরিচালনা করেছে হুথি গোষ্ঠী।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1788856453.jpg)
_medium_1788850771.jpg)
_medium_1788845677.jpg)



_medium_1788843378.jpg)
