ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বিনোদন ডেস্ক : ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। ঘটনাটি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তায় বিস্তারিত জানিয়েছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশ করা ওই ভিডিওবার্তায় বাঁধন দাবি করেন, ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া হয়। তাকে শারীরিকভাবেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। এমনকি তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়।
ঘটনার সময় ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন। বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে নানা ধরনের হেনস্তা করেন। একপর্যায়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলা হয় এবং সেই দৃশ্য ভিডিও করা হয়। এ সময় তাকে গালাগালিও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ না। এটা আপনারা মনে রাখবেন। ওদের অ্যাটাকের ধরন দেখে আমার কাছে মনে হচ্ছিল আমাকে মেরেও ফেলতে পারে। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
আরও পড়ুনএ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনো রাজনৈতিক দলের অংশ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধও করেন বাঁধন। তিনি বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনার তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘এখন আমি ভালো আছি, নিরাপদে আছি।’
মন্তব্য করুন



_medium_1788786656.jpg)
_medium_1788786248.jpg)
_medium_1788782501.jpg)
_medium_1788779094.jpg)
 (1)_medium_1788796879.jpg)
