পৌঁনে ৩ ঘন্টার পর ছেড়েছে ট্রেন
বগুড়ার সান্তাহার রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে সান্তাহার হয়ে চলাচলকারী ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছুলে ট্রেনটির শেষের দিকে থাকা একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ট্রেনটির শেষের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি কেটে আলাদা করে রেখে ২ ঘন্টা ১৫ মিনিট চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফরমে আনা হয়। এরপর ৯ টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যাবে।’
আরও পড়ুনএদিকে, দুর্ঘটনার কারণে সান্তাহার স্টেশনে আটকা পড়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রী আবদুল আজিজ বলেন, “এমনিতেই ট্রেনটি প্রায় ৫-৬ ঘণ্টা দেরিতে চলছে। তার ওপর আবার লাইনচ্যুত হয়ে আরও বিলম্ব হচ্ছে। স্থানীয় বাসিন্দা পারভেজ প্রামাণিক বলেন, ট্রেনটি রেলগেটেই লাইনচ্যুত হওয়ার পর থেকে দুই পাশের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দু'পাশে ব্যপক যানজট হয়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788795426.jpg)

_medium_1788793537.jpg)



 (1)_medium_1788796879.jpg)