ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৩ পিএম

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে দুজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্য দুজন পানিতে ডুবে যান।

পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাঁদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

তিনি আরও বলেন, নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতরা হলেন—আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।

ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে। তিনি বলেন, ‘আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন মাহবুব কবীর মিলন

১

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ৩; ফ্লাইট বাতিল

২

খুলনায় ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক গুরুতর আহত

৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার, মামলা ৫১টি

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুর ভয়াবহতা, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু ও ৫১ জন ভর্তি

৫

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

৬