ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ১২:০৩ এএম

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দুই দেশের মধ্যে নতুন কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার- এই চারটি প্রধান ক্ষেত্রকে সামনে রেখে তিন বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনাও গ্রহণ করেছেন তারা।

বৃহস্পতিবার দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা, জটিল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং পরিবর্তনশীল মানবিক চ্যালেঞ্জের মধ্যে কানাডা ও তুরস্কের শক্তিশালী ও স্থিতিশীল অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভিন্ন হুমকি মোকাবিলা এবং নতুন সুযোগ কাজে লাগানোর ভিত্তি তৈরি হবে।

কানাডার প্রধানমন্ত্রী কার্নির দুই দিনের তুরস্ক সফরের মধ্যেই এ ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে বাণিজ্যিক ও কৌশলগত অংশীদারত্বের পরিসর বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এই উদ্যোগ নিয়েছে অটোয়া।

বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য
আঙ্কারায় কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। পর্যায়ক্রমে তা প্রথমে ৫ বিলিয়ন এবং পরে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় দুই দেশ।

আরও পড়ুন

তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলতি বছরের শেষ নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে আঙ্কারায় দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য আলোচনার প্রথম পর্বে বসবেন।

এরদোয়ান বলেন, কানাডা ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করা কেবল কাগজে-কলমে প্রতীকী কোনও পদক্ষেপ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

১

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

২

৩০ দেশের ক্লাব নিয়ে শুরু হচ্ছে ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ’

৩

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

৪

বগুড়ার শাজাহানপুরে হাইব্রিড মরিচ চাষ করে কৃষক রানা মিয়া লাখপতি 

৫

বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপস ব্যবহার করে প্রতারণা, মুলহোতাসহ গ্রেফতার- ৩

৬