ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৩:০৬ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশের হকি দল

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশের হকি দল

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা ছাড়ান তারা।

এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করে। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলী খেলার ওপর বিশেষ জোর দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের একটি চমৎকার ভারসাম্য রয়েছে, যা মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং, তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’

আরও পড়ুন

বাংলাদেশ দল, ভারতের পাঞ্জাবে (জলন্ধর ও মোহালি) আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

লিগ পর্বে বাংলাদেশ মোট ৫টি ম্যাচে অংশ নেবে। বাংলাদেশ সময় অনুযায়ী ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ৭টা, ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে বিকেল সোয়া ৫টা, ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে বিকেল ৩টা, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিকেল ৩টা এবং ২ নভেম্বর চীনের বিপক্ষে বিকেল ৩টায় ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ এবং ৫ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারতের পথে বাংলাদেশের হকি দল

১

মোহাম্মদপুরে সাত মামলার আসামি কেন্তা ফিরোজ গ্রেফতার

২

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

৩

অপ্রতীম হত্যা মামলায় চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল

৪

ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু

৫

প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও দেখা যাবে ‘রামায়ণ’

৬