ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০১:৪৬ পিএম

মাদারীপুরে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মাদারীপুরে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার(২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক।

জানা গেছে, নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি।

আরও পড়ুন

এসময় ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার কাজে আসা পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কা লেগে গুরুতর আহত হয় সেলিম। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ রহমান জানান, সকালে নিহতের মরদেহ সুরতহাল শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

১

মাগুরায় মদপানে দুই যুবকের মৃত্যু

২

খাগড়াছড়িতে অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

৩

মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি

৪

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭

৫

ইউরোপের তিন দেশ থেকে বাংলাদেশিকে ৩৫ ফেরত

৬