মাদারীপুরে পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত
মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের রেকারের সাথে প্রাইভেটকারের ধাক্কায় সেলিম হাওলাদার নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার(২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম সদর উপজেলার বাগেরপাড় এলাকার মৃত নাজিম উদ্দীন হাওলাদারের ছেলে। তিনি হোটেল মেট্রো নামে একটি আবাসিক হোটেলের মালিক।
জানা গেছে, নিজ মালিকানাধীন প্রাইভেটকার চালিয়ে ভূরঘাটা থেকে মাদারীপুর শহরে ফিরছিলেন সেলিম। পথিমধ্যে তাঁতিবাড়ি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ রহমান জানান, সকালে নিহতের মরদেহ সুরতহাল শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।