ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯ এএম

ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

শিশুশিল্পী থেকে জনপ্রিয় চিত্রনায়িকা—বারবার আলোচনায় উঠে এসেছে পূজা চেরীর নাম। তবে সাম্প্রতিক সময়ে এই নায়িকার ব্যক্তিজীবন তথা বিয়েবিষয়ক আলোচনাটাই যেন বেশি হচ্ছে। গোপনে বিয়ে করে ফেলার সেই গুঞ্জনের পর এবার ছড়াল তার ‘বিয়ের তারিখ’।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ১৬ সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পূজা চেরী।

ছড়িয়ে পড়া এ গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন নায়িকা। ভক্তদের সতর্ক করে এক বার্তায় তিনি বলেন, অনুগ্রহ করে মিথ্যা ও ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। বিয়ের তারিখ ও অন্যান্য সব কিছু আমি নিজেই আগে থেকে জানিয়ে দেব।

চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ইতিমধ্যে ‘এনগেজড’।

তবে তার জীবনসঙ্গী বিনোদনজগতের বাইরের একজন মানুষ বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

সে সময় বাগদানের বিষয়টি নিশ্চিত করলেও হবু বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি পূজা। এমনকি বিয়ের নির্দিষ্ট তারিখও প্রকাশ করেননি।

এরপর গত আগস্টে হঠাৎ গুঞ্জন ছড়িয়ে পড়ে, গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

তখনো বিষয়টি অস্বীকার করেছিলেন পূজা। তিনি জানিয়েছিলেন, বিয়ে তার জীবনের একটি বড় সিদ্ধান্ত এবং সেটি গোপনে করার কোনো ইচ্ছে তার নেই। সময় হলে সবাইকে জানিয়ে, উৎসবমুখর পরিবেশেই নতুন জীবন শুরু করতে চান তিনি।

এবার ১৬ সেপ্টেম্বর বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও একই অবস্থানে রয়েছেন পূজা চেরী।

অভিনেত্রীর ভাষ্য, বিয়ের তারিখ কিংবা আয়োজন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।

কোনো সিদ্ধান্ত হলে তা তিনিই নিজে সবাইকে জানাবেন। এখানে লুকোচুরির কিছু নেই।

আপাতত পূজা চেরীর বিয়ের ঘোষণা তার মুখে শোনার অপেক্ষায় নায়িকার ভক্ত-অনুরাগীরা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

সকল ব্যাংকাদের শিক্ষা সনদ পুনর্যাচাইয়ের নির্দেশ

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার সান্তাহার রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস  ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত