ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম

 ৬ বছর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা

 ৬ বছর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা

বিনোদন ডেস্ক : দীর্ঘ ছয় বছরের বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার পরিচালক হানসাল মেহতার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘বারাবাঁকি’র মাধ্যমে ফের শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেত্রী।

জানা গেছে, গত মাস থেকেই মুম্বাইয়ে সিরিজটির শুটিং শুরু করেছেন বিপাশা। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে নতুন প্রজেক্টে তাঁকে কেমন চরিত্রে দেখা যাবে, তা নিয়েই আগ্রহ বেশি।

‘বারাবাঁকি’ তৈরি হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা অলোক লালের লেখা বই ‘দ্য বারাবাঁকি নারকোস: বাস্টিং ইন্ডিয়াজ মোস্ট নোটোরিয়াস ড্রাগ কার্টেল’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিরিজ।

তবে সিরিজে বিপাশা বসুর চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ্যে আনেননি নির্মাতারা। সূত্রের খবর, গল্পে তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। মূল কাহিনির সঙ্গে তাঁর চরিত্রের একটি গভীর ব্যক্তিগত যোগও রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

শুধু চরিত্রেই নয়, লুকেও চমক দিতে চলেছেন বিপাশা। চরিত্রের প্রয়োজন অনুযায়ী তাঁর সাজপোশাক ও চেহারায় পরিবর্তন আনা হচ্ছে বলে খবর। ফলে ছয় বছর পর পর্দায় ফিরে অভিনেত্রীকে একেবারে ভিন্ন অবতারে দেখা যেতে পারে।

মা হওয়ার পর নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিয়েছেন বিপাশা। এবার ‘বারাবাঁকি’র মাধ্যমে তাঁর অভিনয়ে প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেটিই দেখার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ৬ বছর অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক : ইসি সচিব

নিরাপদ খাদ্য নিশ্চিত হোক উৎপাদন থেকে খাবারের টেবিল পর্যন্ত

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি

প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন : দীনেশ ত্রিবেদী

যুদ্ধের ব্যয় মেটাতে পর্নোগ্রাফির বৈধতা দিচ্ছে ইউক্রেন!