ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ পিএম

নওগাঁয় বজ্রপাতে আদিবাসী কিশোরের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে আদিবাসী কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে খেলার সময় বজ্রপাতে অনিক পাহান(১২) নামে এক আদিবাসী কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হামিদপুর আদিবাসীপাড়া গ্রামের কাউয়ার পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। নিহত অনিক পাহান ওই গ্রামের মন্টু পাহানের ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কয়েকজন বন্ধুর সাথে বাড়ির পাশের কাউয়ার পুকুরপাড়ে খেলছিল অনিক। এসময় হঠাৎ হওয়া বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বজ্রপাতে আদিবাসী কিশোরের মৃত্যু

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন এমএ মজিদ

রংপুরে চার খুন : বিচার বিভাগীয় তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

বগুড়ায় প্রাথমিকে ১০ জনের ৪ জনই ইংরেজি পড়তে পারে না, গণিত বোঝেনা ৪১ শতাংশ

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন